শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

জাগো ডেস্ক
প্রকাশ: ১২ মে ২০২২, ০৫:০২ পিএম
কপি হয়েছে!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আলোচনা সভা, কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১২ মে) সকাল ১০টায় ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে, আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় কেক কেটে দিবসটির শুভ উদ্বোধন করা হয়।

আন্তর্জাতিক নার্সেস দিবস অনুষ্ঠানটি নার্সিং সুপারভাইজার শিপ্রা রাণী সরকারের সঞ্চালনায়, সভাপতিত্ব করেন ঈশ্বরগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা সুব্রত পাল। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী।