শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ঈশ্বরগঞ্জে বেশি দামে তেল বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

জাগো ডেস্ক
প্রকাশ: ১২ মে ২০২২, ১০:১৪ পিএম
কপি হয়েছে!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করায় ও ২ হাজার লিটার তেল মজুদ রাখার অপরাধে ২ দোকান মালিককে ৩০ হাজার টাকা জরমিানা ও মজুদকৃত তেল পূর্বের দামে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ জরিমানা ও নির্দেশ প্রদান করা হয়। জানা যায়, উপজেলা আঠারবাড়ী ইউনিয়নের রায়ের বাজারে দুটি দোকানে বেশি দামে তেল বিক্রি করছে এবং তেল মজুদ রাখছে এমন খবর পেয়ে বৃহস্পতিবার অভিযান পরচিালনা করে জাতীয় ভোক্তা-অধিকার। এ সময় বেশি দামে সয়াবিন তেল বিক্রি করার অপরাধে মের্সাস সেলিম ওয়েল মালিককে ১০ হাজার এবং আঠারোবাড়ী ওয়েল মালিককে ২০ হাজার করে মোট ৩০ হাজার টাকা জরমিানা করা হয়। সাথে সাথে ২ হাজার লিটার মজুদকৃত তেল পূর্বের দামে বিক্রির নির্দেশ প্রদান করেন। অভিযান পরিচালনা সময় উপস্থিত ছিলেন জেলা ক্যাব এর সাধারণ সম্পাদক জনাব জি এম রহমান ফিলিপ, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর বেদেনা আক্তার প্রমুখ।