শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ভোলায় জুয়ারির সংবাদ প্রকাশ করায় নারী সাংবাদিককে প্রাণনাশের হুমকি!

জাগো ডেস্ক
প্রকাশ: ১৩ মে ২০২২, ১১:১২ এএম
কপি হয়েছে!

ভোলায় সংবাদ প্রকাশ করায় দৈনিক বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি নারী সাংবাদিক সিমা বেগমকে প্রাণনাশের হুমকি দিয়েছেন জুয়ারি শরীফ। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে বৃহস্পতিবার দুপুরে ভোলা সদর মডেল থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন ওই সাংবাদিক।

সিমা বেগম জানান, গত রবিবার (৮মে) ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের রাড়ীর হাট বাজারের পশ্চিমে একটি পরিত্যক্ত ঘরের মধ্যে থেকে জুয়া খেলার সময় ৫ জুয়ারি কে আটক করে ভোলা সদর থানা পুলিশ। পরে বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রত্যেককে জরিমানা প্রদান করে ছেড়ে দেন। এইরকম তথ্যের ভিত্তিতে আমি আমার স্থানীয় ও জাতীয় নিউজ করি। জরিমানাকৃত মধ্যে মোঃ শরীফ(২৫) নামে এক জুয়ারি ছাড় পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক ও আমার ফোনে কল করে অশ্লীল ভাষায় গালমন্দ ও প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় আমি ভোলা সদর মডেল থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছি। আশা করি পুলিশ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

এদিকে সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ভোলার গণমাধ্যমকর্মীরা। অবিলম্বে এর শরীফের গ্রেফতারের দাবী জানান তারা।

ভোলা সদর মডেল থানার ওসি এনায়েত হোসেন বলেন, প্রাণনাশের হুমকির ঘটায় জিডি করেছেন সাংবাদিক। আমরা তদন্তের সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।