শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ঘূর্ণিঝড়ের প্রভাবে ধামরাইয়ে ফসলের ব্যাপক ক্ষতি

জাগো ডেস্ক
প্রকাশ: ১২ মে ২০২২, ১১:২৪ পিএম
কপি হয়েছে!

বাম্পার ফলন হলেও ঘূর্ণিঝড় অশনির প্রভাবে থেমে থেমে মাঝারি ও ভারি বৃষ্টির কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে ঢাকার ধামরাইতে। ধামরাইয়ে এবার ১৬ হাজার ৬ শত ৫০ হেক্টর জমিতে আবাদ করা হয় বোরো ধানের।

ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা মো: আরিফুল হাসান জানান, কৃষকদের সর্বাত্মক পরিশ্রমে ফলনও হয়েছিল ভালো। তবে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় অশনির প্রভাবে মাঝারি থেকে ভারি বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে বোরো ধানের। অনেক জমির ধান নুয়ে পরার কারণে ধানের শস্য নষ্ট হয়ে গেছে। অন্যদিকে জমিতে রাখা কাটা ধান কয়েক দিনের বৃষ্টিতে ভিজে অঙ্কুরোদগম হয়ে যাচ্ছে।

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, প্রায় ২৫ ভাগ বোরো ধান ঘরে তুলতে পেরেছিলেন কৃষকরা। অবশিষ্ট ধান কাটা শুরুর পর্যায়ে ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বর্ষণে লন্ডভন্ড হয়ে গেছে ফসলের ক্ষেত। সামান্য সময়ের ব্যবধানে পাকা ধান ঘরে তুলতে না পেরে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।