শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

মুরাদনগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্ট ভুক্ত ৪ আসামী গ্রেফতার

জাগো ডেস্ক
প্রকাশ: ১৩ মে ২০২২, ০৩:৪৩ পিএম
কপি হয়েছে!

কুমিল্লার মুরাদনগর উপজেলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারীসহ ও বিভিন্ন মামলায় ওয়ারেন্ট ভুক্ত ৪ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে মুরাদনগর থানা পুলিশ।
শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী রাহিমা বেগম (৩২) মুরাদনগর উপজেলার খুরুইল গ্রামের মৃত গোলাম কিবরিয়ার স্ত্রী, ওয়ারেন্ট ভুক্ত আসামী সোহাগ (২৭) উপজেলার জাহাপুর মধ্যপাড়া গ্রামের মৃত শফিকের ছেলে, আব্দুল মালেক (৩৭) উপজেলার বাখরাবাদ বালুরচর এলাকার মৃত নায়েব আলীর ছেলে ও আবুল হোসেন (৩৫) একই এলাকার ইয়াকুব আলীর ছেলে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম জানান, রাহিমা বেগম রামপুর থানার একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও মিরপুর থানার অপর একটি মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতাক আসামী। তাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। সোহাগের বিরুদ্ধে ডাকাতির একটি মামলা, আব্দুল মালেক ও আবুল হোসেন শিশু ও নারী র্নিযাতন মামলায় ওয়ারেন্ট ভুক্ত পলাতাক আসামী। আবুল হোসেনের বিরুদ্ধে আরো একটি মামলায় ওয়ারেন্ট রয়েছে।

গ্রেফতারকৃতদের শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।