শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

পানছড়িতে জয় সাঁওতাল নামে ডিগ্রী পড়ুয়া শিক্ষার্থীর আত্মহত্যা!

জাগো ডেস্ক
প্রকাশ: ১৩ মে ২০২২, ১১:০০ পিএম
কপি হয়েছে!

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ডিগ্রী পড়–য়া জয় সাঁওতাল (২২) নামের এক শিক্ষার্থী নিজ বাড়িতে আত্মহত্যা করেছে। সে সদর উপজেলার সাঁওতালপাড়া গ্রামের তুইলা ও হ্যাপি সাঁওতালের সন্ত্রান।

আজ শুক্রবার ১৩ মে সন্ধ্যায় আনুমানিক সাড়ে সাতটার দিকে নিজ ঘরের ভীমের সাথে গলায় দড়ি দিয়ে সে আত্মহত্যা করে।

এ সময় বাড়ির সকল সদস্যরা পাশের গ্রামের আত্মীয়র বাসায় দাওয়াত খেতে গিয়েছিল। তার বাবা বাড়িতে দরজা বন্ধ দেখে দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায়।

পানছড়ি থানার ওসি (তদন্ত ) মোঃ কামরুজ্জামান নিশ্চিত করে বলেন, ঘটনার পর পর পুলিশ ঘটনাস্থলে পৌছে। ঘটনার রহস্য খতিয়ে দেখা হচ্ছে।