২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

মোংলায় গলায় দড়ি দিয়ে গৃহবধূর আত্মহত্যা

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৪ মে ২০২২

বাগেরহাটের মোংলায় কনিকা দাস (৫০) নামে এক মহিলার গলায় দড়ি দিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।

নিহত কনিকা দাস মোংলার চাঁদপাই ইউনিয়নে কানাইনগর এলাকার বিধান দাস এর স্ত্রী।

শুক্রবার (১৩ মে) আনুমানিক রাত ১১ টার সময় কানাইনগর এলকার নিজ বাড়িতে ঘরের আড়ার (চৌকাঠ) এর সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, আজ সন্ধ্যায় স্বামীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি আত্মহত্যা করেন।

এ বিষয়ে মোংলা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁদপাই ইউনিয়নে এক গৃহবধু গলায় দড়ির ফাঁশ লাগিয়ে আত্মহত্যা করে। পুলিশ সদস্য সেখানে পাঠিয়েছি। তারা তদন্ত করছে।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ১৪ মে ২০২২

মোংলায় গলায় দড়ি দিয়ে গৃহবধূর আত্মহত্যা

লিংক কপি হয়েছে!