শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

জাগো ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২২, ০৯:৪৫ পিএম
কপি হয়েছে!

খাগড়াছড়িতে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মো. সোহেল মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার সকালে খাগড়াছড়ি সদর থানায় দুই জনের নাম উল্লেখ করে মামলার পর এক আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাহিদ হাসান।

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৩মে) রাতে ঘর থেকে বাড়ির অদূরে দোকানে বাজার করতে যাওয়ার পথে ভিকটিমের গতিরোধ করে অভিযুক্তরা। পরে খাগড়াছড়ি গেইট সংলগ্ন বন বিভাগের সদর রেঞ্জ কার্যালয়ের সীমানা প্রাচীরের ভেতরে পরিত্যক্ত একটি আধা পাকা বাড়িতে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে অভিযুক্তরা।

এ সময় মোবাইলে ভিডিও ধারণ করা হয়। ধর্ষকরা এ বিষয়ে কাউকে জানালে ইন্টারনেটে ভিডিও ছেড়ে দেয়ার ভয় হুমকি দেয়। এক পর্যায়ে তার হাতের মোবাইলটিও কেড়ে নেয়া হয়। ঘটনার কয়েক ঘন্টা পর ভিকটিম থানায় এসে অভিযোগ করার পর আইনগত ব্যবস্থা নেয় পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ রশীদ জানান, গ্রেফতারের পর আসামিকে শনিবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে। এজাহারভুক্ত অপর আসামি গ্রেফতারে অভিযান চলছে।