শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

গুইমারার জালিয়াপাড়াতে পানিতে ডুবে প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর

জাগো ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২২, ১০:৪৬ পিএম
কপি হয়েছে!

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার জালিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর শিক্ষার্থী মেহেরিন আক্তার বৈশাখী (৭) পানিতে ডুবে মারা গেছে।

জানা যায়, ১৪ মে স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা শেষে দুপুরে স্কুলের পাশের খালে হাত ধুতে গিয়ে পানিতে ডুবে যায় মেহেরিন আক্তার বৈশাখী পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে এসে বৈশাখীকে পান থেকে তুলে বিজিবি হাসপাতালের নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

মৃত মেহেরিন আক্তার বৈশাখী হাফছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার জামাল উদ্দিনের একমাত্র মেয়ে। মেয়েকে হারিয়ে পুরো পরিবারে চলছে শোকের মাতম। মাহবুব নগরের জামাল মেম্বারের বাড়ীতে গেলে হৃদয় বিদারক আহাজারিতে সকলের চোখ ভিজে আসে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

পানিতে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থল ছুটে যান গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ। পরে জামাল মেম্বারের বাড়ীতে গিয়ে পরিবারের সকলকে সান্ত্বনা দেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনাা জানান। এছাড়া বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ শোক ও সমবেদনা জানিয়েছেন।