শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

কুমিল্লায় বুদ্ধ পূর্ণিমা পালন

জাগো ডেস্ক
প্রকাশ: ১৫ মে ২০২২, ০১:৩২ পিএম
কপি হয়েছে!

জেলায় আজ বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালন করা হয়। এ স্মৃতি বিজড়িত দিবসটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের অতীব পবিত্র দিন। বাংলাদেশের অন্যান্য জেলার ন্যায় কুমিল্লাও যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় দিবসটি পালন করা হয়।
কুমিল্লা বৌদ্ধ সমিতির সহ-সভাপতি বাবু ফনি ভূষন সিংহ বাসসকে বলেন, কুমিল্লার বৌদ্ধ বিহারে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়। সকালে বুদ্ধ পূজা, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ, সমবেত প্রার্থনা ও পিন্ডদান এবং বিকোল প্রদীপ পূজা ও সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়। করোনা মহামারী মুক্ত বিশ্বশান্তি ও সমৃদ্ধি কামনা প্রার্থনা করা হয়।
শহরের ঠাকুরপাড়াস্থ কনক¯তূপ বৌদ্ধ বিহার, কুমিল¬া ইপিজেড সার্বজনীন বৌদ্ধ বিহার, বৌদ্ধপাড়াস্থ নবশালবন বিহার এবং আলীশ্বর শান্তি নিকেতন বৌদ্ধ বিহার, বরইগাও কনকচৈত্য  বৌদ্ধ বিহারে ধর্মীয় অনুষ্ঠানাদি করা হয়।