শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

খাগড়াছড়িতে বুদ্ধ পূর্ণিমা উদযাপন

জাগো ডেস্ক
প্রকাশ: ১৫ মে ২০২২, ০১:৫৪ পিএম
কপি হয়েছে!

অহিংসা পরম ধর্ম গৌতম বুদ্ধের বাণী ধারন করে খাগড়াছড়িতে গৌতম বুদ্ধেও জন্ম, বুদ্ধত্ব লাভ ও পরিনির্বাণ ত্রি-স্মৃতি বিজড়িত পবিত্র বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশ্ব শান্তি কামনায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। গতকাল থেকে খাগড়াছড়ির সকল বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা উদযাপন করে বুদ্ধ ধর্মালম্বীরা।

সার্বজনীন বুদ্ধ (বৈশাখী) উদযাপন কমিটি, খাগড়াছড়ি সাসনা রাক্ষিতা ভিক্ষু সংঘ ও বাংলাদেশ বুডিষ্ট কল্যাণ পরিষদের আয়োজনে তথাগত ভগবান বুদ্ধের ত্রি-বার্ষিক বিজড়িত শুভ বৈশাখী পূর্ণিমা উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১৫ মে) সকাল ১১টায় শহরের থেকে শহিদ কাদের সড়কের য়ংড বৌদ্ধ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন করেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স এর চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি। মঙ্গল শোভাযাত্রাটি য়ংড বৌদ্ধ থেকে শুরু করে চেঙ্গী স্কয়ার এলাকার শিবলী বুদ্ধ বিহারে এসে শেষ হয়। পরে বিহার প্রাঙ্গনে ধর্ম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শহরের বৌদ্ধ সম্প্রদায়ের পূণ্যার্থী অংশ গ্রহন করেন।

এ শোভাযাত্রায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিন পার্বত্যজেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসস্তী চাকমা, পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মোহাম্মদ বাতেন, খাগড়াছড়ি বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুপনা চাকমা কনি, জেলা পরিষদের সদস্য শতরুপা চাকমা, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া প্রমুখ।

এ উপলক্ষে বৌদ্ধধর্মাবলম্বীর আয়োজকরা জানান, বৈশাখী পূর্ণিমা-ব্দ্ধু পূর্ণিমা বৌদ্ধধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব। এই পুণ্যোৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়। বৈশাখী পূর্ণিমা দিনটি বুদ্ধের ত্রি-স্মৃতি বিজড়িত। এই পবিত্র তিথিতে বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, বোধি বা সিদ্ধিলাভ করেছিলেন এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। এই দিনে বৌদ্ধধর্মাবলম্বীগণ স্নান করেন, শুচিবস্ত্র পরিধান করে মন্দিরে বুদ্ধের বন্দনা রত থাকেন। ভক্তগণ মন্দিরে প্রদীপ প্রজ্জøন করেন, ফুলের মালা দিয়ে বিহার সুশোভিত করে বুদ্ধের আরাধনায় নিমগ্ন হন। এছাঢ়া বুদ্ধগণ এই দিনে বুদ্ধ পূজার পাশাপাশি পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ, সূত্রশ্রবণ, সমবেত প্রার্থনা করে থাকেন।

এ দিকে খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় মঙ্গল শোভাযাত্রা বের করে।