বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
ক্রীড়াঙ্গন

সাইমন্ডসের সম্মানে এক মিনিট নীরবতা পালন করলো বাংলাদেশ-শ্রীলংকা

জাগো ডেস্ক
প্রকাশ: ১৫ মে ২০২২, ০৬:৪২ পিএম
কপি হয়েছে!

আজ থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ-শ্রীলংকার মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ম্যাচ শুরুর আগে অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার এন্ড্রু সাইমন্ডসের সম্মানে এক নীরবতা পালন করেছে বাংলাদেশ ও শ্রীলংকার খেলোয়াড়রা।
গাড়ি দুর্ঘটনায় গত রাতে টাউন্সভিল শহরের অ্যালিস রিভার ব্রিজের কাছে মারা যান সাইমন্ডস। তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট বিশ্বে।
চট্টগ্রামে টেস্ট খেলতে নামার আগে সাইমন্ডসকে সম্মান জানিয়ে এক মিনিট নীরাবতা পালন করেন বাংলাদেশ ও শ্রীলংকার ক্রিকেটাররা। দুই দলের ক্রিকেটাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে স্মরণ করেন।
২০০৩ ও ২০০৭ সালে বিশ^কাপ জয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন সাইমন্ডস। অস্ট্রেলিয়ার হয়ে ২৬ টেস্টে ১৪৬২ রান ও ২৪ উইকেট, ১৯৮ টেস্টে ৫০৮৮ রান ও ১৩৩ উইকেট এবং ১৪টি টি-টোয়েন্টিতে ৩৩৭ রান ও ৮টি উইকেট নেন সাইমন্ডস।