২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

সাভারে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের কর্মবিরতি

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৫ মে ২০২২

ঢাকার সাভারের রাজফুলবাড়িয়ার একটি পোশাক কারখানায় বকেয়া বেতনের দাবিতে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেছে শ্রমিকরা। রোববার (১৫ মে) দুপুরে তেতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকার গোল্ডেন স্টেজ লিমিটেড নামের কারখানায় এ কর্মসূচি পালন করেন তারা।

শ্রমিকরা জানান, ঈদের আগে ঘোষণা অনুযায়ী এপ্রিল মাসের ১৫ দিনের বেতন-ভাতা প্রদান করেনি কারখানা কর্তৃপক্ষ। কারখানা খুলে বকেয়া টাকা প্রদানের কথা থাকলেও টালবাহানা করছে তারা। তারিখ অতিবাহিত হলেও বেতন না দেওয়ায় কাজ বন্ধ করে অবস্থান শুরু করে শ্রমিকরা।

পরে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে কথা বলে সমাধান করেছে বলে জানিয়েছেন শিল্প পুলিশ-১ এর সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কুরবান আলী।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ১৫ মে ২০২২

সাভারে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের কর্মবিরতি

লিংক কপি হয়েছে!