শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ফরিদপুরের ভাঙ্গায় সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু 

জাগো ডেস্ক
প্রকাশ: ১৫ মে ২০২২, ০১:৫৭ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী গ্রামে সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় সেক ফারুক নামে ১ জন মারা গেছেন।

শনিবার দিবাগত রাত রবিবার (১৫ মে) রাত ৩ টার সময় সেক ফারুক (৫০) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ মে সংঘর্ষের ঘটনায় সেক ফারুকের  পিঠে কোপ লেগে মারাত্মক আহত হয়। পরে তাকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় সেখানে অবনতি হলে তাকে রেফার করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুরে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে তিনটার দিকে মারা যান।

এ ব্যাপারে রবিবার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান,  এখনো পর্যন্ত কোনো অভিযোগে পাইনি। অভিযোগে পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।