শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

সাভার কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারে ডাকাতি, গ্রেপ্তার ৩

জাগো ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২২, ১১:২৩ এএম
কপি হয়েছে!

সাভারে কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারে ডাকাতির ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। সদর ইউনিয়নের কলমা এলাকা থেকে সোমবার (১৬ মে) ভোর রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার করা তিন জন হলেন—আফাজ উদ্দিন আফু, কবির হোসেন ও মোল্লা বাবুল।

ডিবি পুলিশ জানায়, একদল ডাকাত সাভারের কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারে ঢুকে প্রথমে কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তাঁদের হাত-পা বেঁধে তিনটি ট্রান্সফরমারসহ খামার কর্মীদের মোবাইল ও নগদ অর্থ লুট করে পালিয়ে যায়।

এ ঘটনায় খামারের সুপারভাইজার রকিবউজ্জমান সাভার মডেল থানায় ডাকাতির মামলা দায়ের করেন। পরে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ উন্নত প্রযুক্তি ব্যবহার করে কলমা এলাকায় অভিযান চালিয়ে আফাজ উদ্দিন আফু, কবির হোসেন ও মোল্লা বাবুল নামের তিন জনকে গ্রেপ্তার করে।