শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

নগরকান্দায় ভুয়া সেনা কর্মকর্তা ও জ্বীনের বাদশা পরিচয়ে ওয়েলকাম পার্টির সদস্য আটক

জাগো ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২২, ০৬:২৮ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের নগরকান্দায় ভুয়া সেনা কর্মকর্তা ও জ্বীনের বাদশা সেজে প্রতারণার সময় ওয়েলকাম পার্টির এক সদস্যকে আটক করেছে থানা পুলিশ।

নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।আটককৃত ব্যক্তি পার্শ্ববর্তী ভাংগা উপজেলার আলগী ইউনিয়নের পুর্ব আলগী গ্রামের মৃত ভোলানাথ দাসের ছেলে দীপক কুমার দাস (৩২)।সোমবার দুপুর ১ টার দিকে পৌরসভার কোর্টপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
এসময়, তার সহযোগী একই উপজেলার বড়দিয়া গ্রামের সেকেন্দার শেখের ছেলে আশরাফ শেখ (৩৫) কৌশলে পালিয়ে যায়।জানা যায়, নগরকান্দা পৌরসভার চৌমুখা গ্রামের বাসিন্দা “মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানীর” কর্মকর্তা সুমী জাহাঙ্গীরের সাথে প্রতারক চক্রের সদস্যরা প্রথমে জ্বীনের বাদশা ও পরে সেনা কর্মকর্তা সেজে দীর্ঘদিন ধরে প্রতারনা করে আসছিলো।এরই জের ধরে আজ সোমবার সকাল ১১ টার দিকে সুমী জাহাঙ্গীর প্রতারকদের তার অফিসে ডেকে এনে কৌশলে আটকে রাখে। পরে পুলিশকে খবর দিলে প্রতারক চক্রের আরেক সদস্য আশরাফ শেখ অজ্ঞাত কৌশলে পালিয়ে যায়।
এসময় পুলিশ তার কাছ থেকে একটি ভুয়া সেনাবাহিনীর পোশাক পরিহিত আইডি কার্ড ও কিছু ঘুমের ঔষধ উদ্ধার করে।
নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে। তদন্ত পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।