শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

সিরাজগঞ্জের কামারখন্দে ও উল্লাপাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

জাগো ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২২, ০৬:৩৮ পিএম
কপি হয়েছে!

সিরাজগঞ্জের কামারখন্দে ও উল্লাপাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় গ্রামীন ব্যাংকের সেকেন্ড অফিসার ও এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে মহাসড়কের কামারখন্দের সীমান্ত বাজারে ও সকালে উল্লাপাড়া উপজেলার পাটধারী এলাকায় দূর্ঘটনা দুটি ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী মোঃ আব্দুল্লাহ আল মামুন জামালপুর জেলার বকশীগঞ্জ থানার কামালপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে ও উপজেলার চকচৌবিলা গ্রামের বাসিন্দা আবুল কালাম বগুড়া জোনের গ্রামীন ব্যাংকের শেরপুরের কুসুম্বী শাখার সেকেন্ড অফিসার।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার (এস আই) মোঃ ফিরোজ জানিয়েছেন- মামুন সকালে মোটর সাইকেলযোগে উত্তরবঙ্গ থেকে ঢাকায় যাচ্ছিল। বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সীমান্ত বাজার এলাকায় পৌছলে ঢাকাগামী গ্রামীণ ট্রাভেলসের বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।

এ দিকে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান জানান, দূর্ঘটনা কবলিত হয়ে মোটরসাইকেল সহ ব্যাংক কর্মকর্তা আবুল কালামকে পাটধারী এলাকায় র পাশে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বর্তমানে মরদেহটি ময়নাতদন্তর জন্য মর্গে রাখা হয়েছে।