শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
বিদ্যাপীঠ

ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড পেলেন রাবি অধ্যাপক ড. হীরা সোবাহান

জাগো ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২২, ০৭:৩৪ পিএম
কপি হয়েছে!

শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদান রাখায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হীরা সোবাহান ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড ২০২২ অর্জন করেছেন।

গতকাল রোববার (১৫ মে) দুপুরে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় সায়েন্স সিটি অডিটোরিয়ামে বেঙ্গল অ্যাডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ভারত-বাংলাদেশ গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদান রাখায় ‘ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড – ২০২২’ প্রদান করা হয়।

পশ্চিমবঙ্গ সরকারের বিধান সভার সাবেক বিধায়ক কাজী আবদুর রহিম এ সম্মাননা তুলে দেন।

এ প্রাপ্তি নিয়ে অধ্যাপক হীরা সোবাহান বলেন, এ পুরস্কার প্রাপ্তিতে বাংলাদেশের বন্ধুসুলভ শিক্ষার্থীদের সাথে শিক্ষার জ্ঞান বিনিময়ের ক্ষেত্রে এবং চারুকলার বিভিন্ন ক্ষেত্রে আরো তাত্ত্বিক গবেষণায় আমাকে উৎসাহিত করবে বলে আশা রাখি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সভাপতি প্রফেসর ড. হীরা সোবাহান একজন বিশিষ্ট চিত্রশিল্পী, প্রিন্টমেকার, সাহিত্যিক। তার বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায়।