শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

দাউদকান্দিতে দুর্বৃত্তদের হামলায় মানবজমিন পত্রিকার সাংবাদিক গুরুতর আহত

জাগো ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২২, ০৮:১৬ পিএম
কপি হয়েছে!

কুমিল্লার দাউদকান্দিতে মুক্তার হোসেন (৪৩) নামের এক সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের হামলার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা সদরের বলদাখাল এ্যাপোলো প্লাস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার প্রবেশপথ বিয়াম স্কুলসংলগ্ন এলাকায় হামলার এ ঘটনা ঘটে। মুক্তার হোসেন পৌর সদরের তুজারভাঙ্গা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি দৈনিক মানবজমিন পত্রিকার দাউদকান্দি উপজেলা প্রতিনিধি।

সাথে থাকা আরেক সাংবাদিক জাহিদ আলম ইমন জানান, উপজেলার একটি হোটেলে দুপুরের খাবার খেয়ে মুক্তার ভাইসহ হেটে বিশ্বরোডের দিকে রওনা দেই। বিয়াম স্কুলের সামনে যাওয়ার পর কিছু বুঝে ওঠার আগেই অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি সংজ্ঞা হারিয়ে মাটিতে পড়ে যায়। পরে পথচারীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে বলদাখাল এ্যাপোলো প্লাস হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে পাঠান।

আহত সাংবাদিক মুক্তার হোসেনকে দেখতে হাসপাতালে যান সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মোঃ ফয়েজ ইকবাল। এসময় তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখা হবে। এ হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।