শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

শ্রীপুর-ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক

জাগো ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২২, ০১:০১ এএম
কপি হয়েছে!

গাজীপুরের শ্রীপুর রেল স্টেশন এলাকায় ট্রাকে পরিবহনকালে কারখানা নির্মাণে ব্যবহৃত লোহার খুঁটি রেল লাইনের ওপর পড়ে যাওয়ায় জয়দেবপুর-ময়মনসিংহ সড়কে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

সোমবার (১৬ মে) সাড়ে ৭টার দিকে জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের শ্রীপুর রেল স্টেশন এলাকায় শ্রীপুর-গোসিঙ্গা সড়কে এ ঘটনা ঘটে।

এতে ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস কাওরাইদ রেল স্টেশনে এবং ময়মনসিংহগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস আউটার সিগন্যালে দাঁড়িয়ে ছিল। এ ছাড়াও শ্রীপুর-গোসিঙ্গা সড়কে বড় ধরনের যানবাহন বন্ধ ছিল। পরে ক্রেন দিয়ে রেল লাইনের ওপর থেকে লোহার খুঁটি সরিয়ে নেওয়ার পর রাত ১১টার দিকে ট্রেনসহ সব ধরনের যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রীপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার শামীমা আক্তার জানান, ট্রাক থেকে রেল লাইনের ওপর লোহার খুঁটি পড়ায় জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কে পুরোপুরি রেল চলাচল বন্ধ হয়ে ছিল। ভারী বস্তু তোলার যন্ত্র এনে লোহার খুঁটি লাইনের ওপর থেকে সরিয়ে ট্রেনসহ সব ধরনের যান চলাচল স্বাভাবিক করা হয়।