শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

সাভারে চামড়া কারখানা শ্রমিকের রহস্যজনক মৃত্যু

জাগো ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২২, ১০:৫১ এএম
কপি হয়েছে!

সাভারের চামড়াশিল্প নগরের একটি কারখানার চামড়া প্রক্রিয়াকরণ ড্রামের ভেতর থেকে বাপ্পি মিয়া (২৬) নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৬ মে) হেমায়েতপুর হরিণধরার এলআইবি ট্যানারি থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

পুলিশ জানায়, রোববার নাইট শিফটে চামড়াশিল্প নগরের এলআইবি ট্যানারিতে কাজ করছিলেন বাপ্পি নামের এক শ্রমিক। রাতের কোনো এক সময় তিনি কেমিক্যালযুক্ত চামড়া প্রক্রিয়াকরণ ড্রামের ভেতর পরে যান। পরে সোমবার ডে শিফটে সকালে কাজ করতে এসে অন্য শ্রমিকরা ড্রামের ভেতরে বাপ্পির লাশ দেখতে পান। পরে তারা ট্যানারি কর্তৃপক্ষ ও চামড়াশিল্প নগর ফাঁড়ির পুলিশকে জানায়।

পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, রাতে কাজ করার সময় অসতর্কতার কারণে বাপ্পি নামের শ্রমিক ড্রামে পরে যান। ড্রামের ভেতর থাকা কেমিক্যাল তার মৃত্যুর কারণ হতে পারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে নিহতের পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।