শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

জয়পুরহাটে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে র‍্যালি ও আলোচনা

জাগো ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২২, ০১:২৩ পিএম
কপি হয়েছে!

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪২ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সামছুল আলম দুদুর নেতৃত্বে মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় শহরে একটি র‌্যালি বের করা হয়।।
শহীদ ডা: আবুল কাশেম ময়দান হতে র‌্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ  সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ প্রত্যন্ত অঞ্চলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।  অপরদিকে জয়পুরহাট জেলা আওয়ামী-লীগ  দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে। জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের  প্রশাসক মো: আরিফুর রহমান রকেট আলোচনা সভায় সভাপতিত্ব করেন।  বক্তব্য রাখেন  এ্যাড. সামছুল আলম দুদু এমপি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রাজা চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমূখ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ৬ বছর নির্বাসন শেষে ১৯৮১ সালের ১৭ মে গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনা বাংলার মাটিতে ফিরে আসেন। বাংলাদেশের গনতন্ত্রের ইতিহাসে এ ঘটনা একটি মাইলফলক। ঐতিহাসিক স্বদেস প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে অন্যান্য সহযোগী সংগঠনও নানা কর্মসূিচর আয়োজন করেছে।