শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ফরিদপুরের নগরকান্দায় দুই গ্রুপের সংঘর্ষ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ 

জাগো ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২২, ০৭:৫৯ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের নগরকান্দায় গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে দুই পক্ষই থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে।

ঘটনাটি সোমবার (১৬ মে) সন্ধায় উপজেলার কোদালিয়া শহিদনগর ইউনিয়নের দেলবাড়িয়া গ্রামে ঘটে।

জানাযায়, দেলবাড়িয়া গ্রামের মৃত সাত্তার শেখের ছেলে বাবলু শেখের (৩৯) সাথে একই গ্রামের মৃত কাদের মাতুব্বরের ছেলে তোফা মাতুব্বরের দীর্ঘ দিনের বিরোধ চলে আসছিলো।

এরই জের ধরে গতকাল সন্ধায় বাবলু শেখের সমর্থক দেলবাড়িয়া গ্রামের মৃত আলিমুদ্দিন শেখের ছেলে মন্টু শেখ (৫০) ও তোফা মাতুব্বরের সমর্থক কান্চু শেখের স্ত্রী আফরোজা বেগমের (৩৭) সাথে বাড়ির পাশে নির্মান নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

উত্তেজনার এক পর্যায় মন্টু শেখকে সমর্থন দিয়ে বাবলু শেখের লোকজন ও কান্চু শেখকে সমর্থন দিয়ে তোফা মাতুব্বরের লোকজন দেশীয় অস্ত্র ঢাল, সড়কি, রামদা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে।

এতে উভয় পক্ষে মহিলাসহ মোট ৬ জন আহত হয়। গুরুতর আহতদের মধ্যে তোফা মাতুব্বরের সমর্থক কান্চু শেখের স্ত্রী আফরোজা বেগম (৩৭) ও জাহিদ শেখের স্ত্রী তানজিলা বেগম (২৮) নগরকান্দা হাসপাতালে ভর্তি রয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে ।

এসময় সংঘর্ষকারীরা বাবলু শেখের পল্ট্রি ফার্ম থেকে প্রায় ৬ শো পিস মুরগি ও বেশ কয়েক বস্তা ফার্মের খাবার নিয়ে যায়। অপরদিকে তোফা মাতুব্বরের সমর্থকদের বেশ কয়েকটি বাড়ি ঘরে হামলা, ভাংচুর, লুটপাট চালায় সংঘর্ষকারীরা।

এ ঘটনায় (১৭ মে) মঙ্গলবার বাবলু শেখ বাদি হয়ে ৬ জনকে অভিযুক্ত করে নগরকান্দা থানা একটি লিখিত অভিযোগ করে। অপরদিকে কান্চু শেখের স্ত্রী আফরোজা বেগম বাদি হয়ে ১২ জনকে অভিযুক্ত করে নগরকান্দা থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

ফরিদপুরের নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন বলেন,  সংঘর্ষের ঘটনায় দুই পক্ষই অভিযোগ দিয়েছে। তদন্ত পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।