শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

দাউদকান্দিতে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে গণমাধ্যম কর্মীদের মানববন্ধন

জাগো ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২২, ০৮:৫৭ পিএম
কপি হয়েছে!

কুমিল্লার দাউদকান্দিতে সাংবাদিক মোক্তার হোসেনের উপর হামলার ঘটনায় মানববন্ধন এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২ টায় দাউদকান্দি যারিফ আলী শিশু পার্কের সামনে স্থানীয় গণমাধ্যম প্রতিনিধিদের অংশ গ্রহণে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়।
দৈনিক মানবজমিন পত্রিকার দাউদকান্দি প্রতিনিধি মোক্তার হোসেনের উপর ন্যাক্কারজনক ও বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া দাবি জানান সাংবাদিক মহল।

সাংবাদিক মোক্তার হোসেন দাউদকান্দি পৌর সদরের তুজারভাঙ্গা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
গত সোমবার আনুমানিক দুপুর ৩ টায় দাউদকান্দি উপজেলা পরিষদের প্রবেশপথ বিয়াম স্কুলের সামনে এ হামলার ঘটনা ঘটে। বর্তমানে তিনি দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক এম. এ করিম সরকার, মোহাম্মদ আলী শাহীন, রাশেদুল ইসলাম লিপু, মোঃ ওমর ফারুক মিয়াজী, আলমগীর হোসেন, লিটন সরকার বাদল, শরীফ প্রধান, হোসাইন মোহাম্মদ দিদার। এছাড়াও বক্তব্য রাখেন, দাউদকান্দি পৌর প্যানেল মেয়র মোঃ রকিব উদ্দিন রকিব ও উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ আনোয়ার হোসেন প্রমূখ।