শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

কুমিল্লার মুরাদনগরে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলন করায় প্রশাসনের ব্যবস্থা

জাগো ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২২, ০৫:১৩ পিএম
কপি হয়েছে!

কুমিল্লার মুরাদনগর উপজেলার টনকী ইউনিয়নের অনন্তপুর হাজী মোবারক ও হাশেম ভূইয়ার বাড়ির পাশে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে কৃষি জমি থেকে মাটি উত্তোলন করায় ড্রেজারের ১শ’ ফুট পাইপ ও দুটি মেশিন বিকল করেছেন চাপিতলা ইউনিয়ন ভূমি অফিস।

মঙ্গলবার (১৭ মে) দুুপুরে এই অভিযান পরিচালনা করেন চাপিতলা ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আরিফুর রহমান। এসময় সাথে ছিলেন অফিস সহকারী সালমা আক্তার।
আরিফুর রহমান বলেন, আমি এখানে যোগদান করার কিছু দিনের মধ্যেই খবর পাই টনকী অনন্তপুর গ্রামে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছেন। তাৎক্ষনিক আমি ঘটনাস্থলে যাই । সরেজমিন তদন্তকালে ড্রেজারের মালিক শ্রমিক কাউকে না পেয়ে ওয়ার্ডের দফাদার আবু তাহের ও গ্রাম পুলিশ সত্য নারায়ণের সযযোগীতায় গ্রামবাসীর উপস্থিতিতে দুটি ড্রেজার মেশিন অকেজো করে ১শ’ফুট পাইপ ধ্বংশ করেছি।
২২নং টনকী ইউনিয়নের চেয়ারম্যান তৈয়বুর রহমান তুহিন জানান, আমার ইউনিয়নের অবৈধ ড্রেজার বন্ধে আমি সর্বদা তৎপর। ওটা আমার নির্বাচনী ইশতেহারেও ছিল। আমার নেতা আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন (এফসিএ) এমপি মহোদয়ের কঠিন নির্দেশ কৃষি জমি নষ্ট করা যাবে না। তাই কৃষি জমি রক্ষায় প্রশাসনের সাথে আমি একমত পোষণ করছি।
মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অভিষেক দাশ বলেন, চাপিতলা ইউনিয়ন ভূমি অফিসের উপ- সহকারী কর্মকর্তা দুটি মেশিন বিকলসহ পাইপ নষ্ট করেছেন বিষয়টি আমি জেনেছি। ড্রেজার মুক্তকরণে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।