শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

আশুলিয়ায় গণপিটুনিতে যুবক নিহত, থানায় মামলা

জাগো ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২২, ০৮:২২ পিএম
কপি হয়েছে!

ঢাকার আশুলিয়ায় চলন্তবাসে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নামজুল মিয়া (৩১) নামের একজন নিহতের ঘটনায় দস্যুতা চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া হত্যার ঘটনায় আরেকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে পুলিশ।

বুধবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ওসি (তদন্ত) মোহাম্মদ জিয়াউল ইসলাম। এরআগে, মঙ্গলবার (১৭ মে) রাতে ট্রাফিক পুলিশের এসআই হেলাল উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

পুলিশ জানায়, চলন্তবাসে ডাকাতি চেষ্টার ঘটনায় নাজমুলসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল রাতে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এছাড়া গণপিটুনিতে একজন নিহতের ঘটনায় আরেকটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এই মামলার বাদীও পুলিশ। তবে এখনও বাস জব্দ করা যায়নি। জব্দের চেষ্টা চলছে। মরদেহ অবশ্যই তার পরিবারকে দেয়া হবে। তবে শাহবাগ থানা পুলিশ পিএমও (ময়নাতদন্ত) করেছে।

প্রসঙ্গ, গত সোমবার (১৬ মে) রাত ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় সাভার পরিবহনের যাত্রীবাহি একটি বাসে ডাকাতির চেষ্টা করে। এসময় একজনকে আটক করে গণপিটুনী দেয় জনতা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে পুলিশ প্রথমে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং পরে ঢাকা মেডিকেলে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।