শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ফরিদপুরের সদরপুরে অতর্কিত হামলায় চেয়ারম্যানের পুত্র নিহত, স্ত্রী আহত

জাগো ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২২, ০৮:২৮ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান বয়াতির বাড়ীতে অতর্কিত হামলায় চেয়ারম্যানের আট বছরের শিশুপুত্র রাফসান নিহত হয়েছেন। এসময় চেয়ারম্যানের স্ত্রী দিল জাহান রত্না (৩৫) গুরুত্বর আহত হয়েছেন। সংকটাপন্ন  রত্নাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বুধবার বিকাল সাড়ে চারটার দিকে এ হামলার ঘটনা ঘটে।

সদরপুর-ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফাহিমা কাদের জানান, ছানু মোল্যার ছেলে এরশাদ হোসেন বিকেল সাড়ে ৪টার সময় লোকজন নিয়ে চেয়ারম্যান বাড়িতে হামলা করে। এসময় ঘরে এক বিছানায় শুয়ে থাকা চেয়ারম্যানের শিশুপুত্র আফসান ও স্ত্রী দিলজাহান রতœাকে কুপিয়ে জখম করে। এতে রাফসানের মৃত্যু হয়। গুরুত্বর আহত রতœাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

তিনি আরো বলেন, ওই শিশুর লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। এলাকায় উত্তেজনা প্রসমনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।