শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ভোরের কাগজের প্রকাশক-সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে দৌলতখানে মানববন্ধন

জাগো ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২২, ০৭:১৭ পিএম
কপি হয়েছে!

দৈনিক ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধুরী, সম্পাদক শ্যামল দত্তসহ পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মানহানিকর মামলা দায়েরের প্রতিবাদে ভোলার দৌলতখানে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মে) সকাল ১১টায় দৌলতখান প্রেসক্লাবের উদ্যোগে দৌলতখান পৌর শহরের টাউনহল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে দৌলতখান প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সাংবাদিকতার জন্য হুমকি ।

এধরনের হয়রানিমূলক মামলা স্বাধীন সাংবাদিকতার পথে বাধা হয়ে দাঁড়াবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান সাংবাদিক নেতারা। এসময় দৈনিক যুগান্তর প্রতিনিধি শ.ম ফারুক, দৈনিক ইনকিলাব প্রতিনিধি মোঃ মিজানুর রহমান , দৈনিক মানবজমিন প্রতিনিধি জাকির আলম, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি মেহেদী হাসান শরীফ, দৈনিক আমাদের সময় প্রতিনিধি রোমানুল ইসলাম সোহেব ও মানবকন্ঠ প্রতিনিধি মোঃ হাছনাইন সহ গণমাধ্যমকর্মীরা উপস্থি ছিলেন।