শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
ক্রীড়াঙ্গন

দীঘিনালা জোন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জাগো ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২২, ০৭:২০ পিএম
কপি হয়েছে!

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় দীঘিনালা জোন কর্তৃক জোন কাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২২ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ( ১৯ মে ) সকাল  ১০টায় এ টুর্নামেন্ট উদ্বোধন করেন দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কর্নেল চৌধুরী মোহাম্মদ ফাহিম আশরাফী।

এ সময় উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের ৪ই বেঙ্গলের অধিনায়ক  লেঃ কর্নেল মোঃ রুমন পারভেজ।

উদ্বোধনী খেলায় উপস্থিত অংশগ্রন করেন মেরুং, বোয়ালখালী, কবাখালী, দীঘিনালা, বাবুছড়া ইউনিয়ন। উদ্বোধনী শেষে বোয়ালখালী ইউনিয়ন পরিষদ  একাদশ বনাম দীঘিনালা ইউনিয়ন একাদশ অংশগ্রহণ করে। প্রথম রাউন্ডের বোয়ালখালী একাদশ ১১ গোলে এগিয়ে এবং দীঘিনালা একাদশ কোন গোল করতে পারেনি খেলা সমাপ্ত হয়।

এ সময় আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  জোনের স্টাফ অফিসার মেজর মির্জা মেহেদী আসলাম বেগ, জোন মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ শাহনেওয়াজ, দীঘিনালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফা কামাল মিন্টু, নারী- ভাইস চেয়ারম্যান মিস সীমা দেওয়ান। মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী, দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রজ্ঞান জ্যাতি চাকমা, কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান, বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা প্রমুখ।