শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

রাজাপুরে চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

জাগো ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২২, ০৭:৫৩ পিএম
কপি হয়েছে!

ঝালকাঠির জেলার রাজাপুরে চিহ্নিত মাদক কারবারি মো. নাসির উদ্দিন হাওলাদার ওরফে পাইপ নাসির (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার সাউথপুর এলাকা থেকে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

নাসির উপজেলা সদরের পূর্ব রাজাপুর এলাকার মৃহ মেনাজ উদ্দিন হাওলাদারের ছেলে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বুধবার রাতে নাসিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, দীর্ঘদিন থেকে সে মাদকের ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার নাসিরকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।