শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
শোবিজ

গীতিকার আব্দুল গাফফার চৌধুরীর মৃত্যুতে অভিনেতা আহমেদ শরীফের শোক

জাগো ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২২, ১০:৩৭ পিএম
কপি হয়েছে!

স্বনামধন্য গীতিকার, বিশিষ্ট সাংবাদিক ভাষাসৈনিক আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অভিনেতা আহমেদ শরীফ গভীর শোক প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (১৯ মে) এক শোকবার্তায় জনপ্রিয় এই অভিনেতা বলেন, আবদুল গাফফার চৌধুরী ছিলেন একাধারে কবি, গীতিকার, কলামিস্ট, নাট্যকার, সাংবাদিক ও সাহিত্যিক। মহান ভাষা আন্দোলনের স্মরণীয় গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” এর মত গানের রচয়িতা। মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও দেশের স্বপক্ষে তাঁর সাহসী ও ক্ষুরধার লেখনী আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। এদেশের মানুষ সারাজীবন তার অবদান স্বরণ করবে। তাঁর মৃত্যুতে জাতি হারালো তার এক শ্রেষ্ঠ সন্তানকে, যা দেশের জন্য অপূরণীয় ক্ষতি।

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আহমেদ শরীফ প্রয়াত আবদুল গাফফার চৌধুরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।