শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

শ্রীপুরে নির্যাতন ও নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রবাসীর পরিবার

জাগো ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২২, ০৬:২৭ পিএম
কপি হয়েছে!

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা উত্তরপাড়া গ্রামের নির্যাতন ও হয়রানির শিকার হয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন নাসরিন সুলতানা বিথি (৩২) নামে এক প্রবাসীর স্ত্রী। এই ঘটনায় ওই নারী বাদী হয়ে বৃহস্পতিবার (১৯ মে) শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এইদিকে অভিযুক্ত অত্যাচারী পরিবারের পক্ষ থেকে মামলা তুলে নিতে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

নির্যাতন ও হয়রানির শিকার ওই নারী তার সন্তান ও মামলা সূত্রে জানা যায় শ্রীপুর উপজেলার মাওনা উত্তরপাড়া গ্রামে কয়েক বছর আগে কিছু জায়গা ক্রয় করে বসতবাড়ি গড়ে তোলে এবং সেখানে এক ছেলে ও এক মেয়ে কে নিয়ে বসবাস করে আসছে। দীর্ঘদিন যাবত তার স্বামী (তাইজুল ইসলাম)প্রবাসে থাকার সুযোগে প্রতিবেশী অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আলাউদ্দিন (৭০)ও তার সহযোগী নাম না জানা কিছু লোক জন প্রায় সময় তার ছেলে স্বাধীন (১৬)কে রাস্তায় বের হলে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এবং ওই নারী কে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য প্রস্তাব দেয়া,ও আরোও বলে তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করলে মোটা অংকের টাকা দিবে।

এই ঘটনায় নাসরিন সুলতানা বিথি ওই গ্রামের গন্যমান্য ব্যক্তিদের কাছে বিচার জানান। এই বিচার জানালে ওই রাতে আলাউদ্দিন ওই নারীর ঘরের জানালার টোকা টুকি করে। এবং জানালা না খোলায় গ্রীল ভেঙে ফেলে।

এক পর্যায়ে ওই নারীর স্বামী কে ভুল বুঝিয়ে পারিবারিক কলহের সৃষ্টি করে। এমনকি ওই নারীর বাড়ীতে চলাচলের রাস্তা কেটে দেয় এবং আরও বলেন আইনের আওতায় গেলে পেট্রোল দিয়ে ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিবে। এমনকি গত (১৮) মে রাতে ওই নারীর বাড়ীতে গিয়ে জোর পূর্বক ধর্ষণ করলে এক পর্যায়ে তার গায়ের জামা ছিঁড়ে রেখে দেয় নাসরিন সুলতানা বিথি।

এবিষয়ে জানতে চাইলে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আলাউদ্দিন বলেন এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট।

এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।