শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

রাজাপুরে দুজনের মরদেহ উদ্ধার

জাগো ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২২, ০৮:৪৪ পিএম
কপি হয়েছে!

ঝালকাঠি জেলার রাজাপুর থানায় একই দিনে দুই ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে।

উপজেলার পিংড়ি থেকে নির্মান শ্রমিক মোস্তফা হাওলাদারের ও রাজাপুর উপজেলার বড় গালুয়ার পাকাপুল বাজার সংলগ্ন রাজাপুর ভান্ডারিয়া আঞ্চলিক সড়কের পাশ থেকে শাহ আলম হাওলাদারের লাশ।

শুক্রবার দুপুর ১২ টায় নির্মান শ্রমিক মোস্তফা হাওলাদার একই এলাকার বিপ্লব চন্দ্র মন্ডলের বাড়িতে বৈঠকখানা নির্মানের সময় নির্মাণাধীন বৈঠকখানা ভেঙ্গে পরলে তার নিচে চাপা পরে। এসময় স্থানীয়রা উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
মোস্তফা হাওলাদার একই এলাকার আব্দুল করিম হাওলাদারের ছেলে।

অপরদিকে শুক্রবার দুপুর ২ টায় রাস্তার পাশে শাহ আলম হাওলাদারকে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখলে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন। স্থানীয় ও শাহ আলমের আত্মীয়রা প্রাথমিক ভাবে কোন গাড়ির সাথে ধাক্কা লেগে এই ঘটনা ঘটতে পারে বলে আশংকা করছেন। শাহ আলম উপজেলার বড় গালুয়ার মৃত নুর মোহাম্মদ হাওলাদারের ছেলে।

রাজাপুর থানার অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, পৃথক দুটি অপমৃত্যু মামলা রুজু করে লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে।