শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

জয়পুরহাটে ঘুর্ণিঝড়ে উপড়ে গেছে গাছপালা, বাড়িঘর : বোরো ধানের ক্ষতির আশংকা

জাগো ডেস্ক
প্রকাশ: ২১ মে ২০২২, ১২:৪৬ পিএম
কপি হয়েছে!

জেলায় শুক্রবার রাত সাড়ে ৯টায় দফায়-দফায় আঘাত করা ঘুর্ণিঝড়ে বাড়িঘর, গাছপালাসহ বর্তমানে মাঠে থাকা পাকা বোরো ধানের ক্ষয়ক্ষতির আশংকা করছে কৃষি বিভাগ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, শুক্রবার রাত সাড়ে ৯টায় কয়েক দফা ঘুর্ণিঝড়ের আঘাতে জেলার ৭০০ হেক্টর জমির পাকা বোরো ধান মাটিতে শুয়ে গেছে। পানিতে ডুবে যাওয়া এসব ধান গুলো দ্রুত কাটা না হলে ক্ষতির আশংকা করেন তিনি। জেলার গড় ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হলেও শুধু পাঁচবিবি উপজেলায় ৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে। এছাড়াও প্রচন্ড ঘুর্ণিঝড়ের আঘাতে জয়পুরহাট সদরের তেঘরবিশা, খনজনপুর, কাশিয়াবাড়ি, কেশবপুর, পারুলিয়া, শ্যাম্পুর, বিশ্বাসপাড়া, বুলুপাড়া গ্রামসহ কালাই ও পাঁচবিবি উপজেলার বিভিন্ন এলাকার গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা-শিরট্টি সড়কে গাছ পড়ে যোগযোগ বন্ধ হয়ে যায়। সদর উপজেলার মোহাম্মদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো. আতাউর রহমান জানান, প্রচন্ড ঝড়ে হাজিপাড়া এলাকার পুরানো বড় একটি গাছ ভেঙে বাড়ির উপর পড়েছে। এ ছাড়াও শতাধিক গাছপালা ভেঙ্গে গেছে। ৪০টির মতো বাড়িঘরের টিনের চালা উড়ে যাওয়ার খবর নিশ্চিত করেন তিনি। ক্ষেতলাল উপজেলার দাশড়া মুনঝার গ্রাম এলাকায় ঘুর্ণিঝড়ের আঘাতে অনেক ঘরের টিনের চালা উড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। কালাই উপজেলা থেকেও বোরো ধানের ক্ষয় ক্ষতির খবর পাওয়া গেছে। শুক্রবার রাতের ঘুর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি নিরুপনের কাজ চলছে বলে জানান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল করিম।