শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

নাগরপুরে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ এর কার্যালয় শুভ উদ্বোধন

জাগো ডেস্ক
প্রকাশ: ২১ মে ২০২২, ০৯:০৫ পিএম
কপি হয়েছে!

টাংগাইলের নাগরপুর উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ এর অস্হায়ী কার্যালয় শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে মেইন রোড নাগরপুর বাজারে মো.নওয়াব বেপাড়ীর মার্কেটে সংগঠনটির অস্থায়ী কার্যালয়টি শুভ উদ্বোধন করেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ টাঙ্গাইল জেলা সাধারণ সম্পাদক মো. সাজিদ খান।

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ নাগরপুর উপজেলা সভাপতি মুহাম্মদ জাকির সজিব এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো.রিপন মিয়ার সঞ্চালনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ্ব খুরশিদ আলম বাবুল। এ সময় দোয়া পরিচালনা করেন নাগরপুর বাজার জামে মসজিদ এর পেশ ইমাম হযরত মাওলানা মো.রফিকুল ইসলাম( দা.বা)।

এ সময় উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন আহবায়ক, নাগরপুর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগ, মো. রবিউল মিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক, নাগরপুর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগসহ আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এছাড়াও নাগরপুর উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ এর সকল পর্যায়ের নেতা ও কর্মীগণ উপস্থিত ছিলেন