শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

কুমিল্লায় গোমতী নদী থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার

জাগো ডেস্ক
প্রকাশ: ২১ মে ২০২২, ০৫:৩৫ পিএম
কপি হয়েছে!

কুমিল্লার দাউদকান্দি উপজেলার কেরোসিন ঘাট থেকে শনিবার বেলা ১১টার দিকে মিনহাজ সরকারের মরদেহ উদ্ধার করা হয়।

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

মিনহাজ দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। তার বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার জিয়াকান্দি গ্রামে। সে দাউদকান্দির তুজারভাঙ্গা এলাকায় নানাবাড়িতে থেকে লেখাপড়া করত।

মেঘনা চালিভাঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, শুক্রবার জুমার নামাজের আগে মিনহাজ তার বন্ধুদের সঙ্গে গোমতী নদীতে গোসল করতে নামে। গোসল শেষে তার বন্ধুরা উঠে এলেও মিনহাজকে খুঁজে পাওয়া যায় না। ডুবুরিদের খবর দেয়া হলে তারাও তাকে খোঁজাখুঁজি করে পায় না। মিনহাজ যেখানে নিখোঁজ হয়েছিল সেখান থেকে কিছুটা দূরে কেরোসিন ঘাটে শনিবার তার মরদেহ ভেসে ওঠে। এসআই বলেন,পরিবারের কোনো আপত্তি না থাকলে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হবে। এ ঘটনায় পুলিশ অপমৃত্যু মামলা করবে।