শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
ক্রীড়াঙ্গন

আশুলিয়ায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

জাগো ডেস্ক
প্রকাশ: ২২ মে ২০২২, ০৫:০৩ পিএম
কপি হয়েছে!

সাভারের আশুলিয়ায় শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭)। শনিবার (২১ মে) বিকেলে আশুলিয়ার গণবিশ্ববিদ্যালয় মাঠে এ খেলার উদ্বোধন করেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় বিরুলিয়া ইউনিয়ন পরিষদ ও সাভার সদর ইউনিয়ন পরিষদ। এসময় ৬০ মিনিটের খেলায় বিরুলিয়া ইউনিয়ন পরিষদকে ১-০ গোলে হারিয়ে বিজয়ী হয় সাভার সদর ইউনিয়ন পরিষদ। খেলাটি দেখার জন্য গণ বিশ্ববিদ্যালয় মাঠে কয়েক হাজার দর্শক উপস্থিত হয়েছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।