শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর সদস্য নিহত

জাগো ডেস্ক
প্রকাশ: ২৩ মে ২০২২, ০৬:৪২ পিএম
কপি হয়েছে!

ফরিদপুর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. আবুল বাশার নামে এক বিমান বাহিনীর সদস্য নিহত হয়েছেন।নিহত আবুল বাশার সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাকরাইল গ্রামের বাসিন্দা। তিনি যশোর বিমান বাহিনীর মতিউর রহমান ঘাটিতে সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, সোমবার (২৩ মে) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-মাগুরা মহাসড়কের ফরিদপুরের সদর উপজেলার ধূলদী বাজার পাওয়ার প্ল্যান্ট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস জানান, দুর্ঘটনাকবলিত একটি কাভার্ডভ্যান থেকে বিমান বাহিনীর সার্জেন্টের মরদেহ উদ্ধার করা হয়।

যশোর বিমান বাহিনীর মতিউর রহমান ঘাঁটি থেকে একটি টিম নিহতের মরদেহ নিতে আসছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারাও কিছু সময়ের মধ্যে চলে আসবেন।

তিনি আরো জানান, ঢাকা থেকে আসা কাভার্ডভ্যানটি দ্রুতগতিতে ছিল এবং চালক ঘুমন্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। হয় তো বড় কোনো ট্রাক বা গাড়ির সঙ্গে ধাক্কা খায়। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গাড়ির ভেতরে থাকা বিমান বাহিনীর সার্জেন্ট ঘটনাস্থলেই নিহত হন, চালক পালিয়ে গেছেন।