শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ফরিদপুরের নগরকান্দায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

জাগো ডেস্ক
প্রকাশ: ২৩ মে ২০২২, ০৯:০৮ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের নগরকান্দায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ ১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৩ মে বিকালে উপজেলার সরকারি মহেন্দ্র নারায়ণ (এম এন) একাডেমি মাঠে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী  অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি’র রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী উপস্থিত থেকে এ খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরন করেন।

ফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেন তারা হলেন কাইচাইল ইউনিয়ন একাদশ বনাম নগরকান্দা পৌরসভা ফুটবল একাদশ।

উপজেলা নির্বাহী অফিসার এন এম আবদুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সিনিয়র সহকারী পুলিশ সুপার সমিনুর রহমান, নগরকান্দা থানার ওসি মোঃ হাবিল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সামসুল হুদা হুদু, ইউপি চেয়ারম্যানগন ও সাংবাদিকবৃন্দ।

৯ টি ইউনিয়ন ও একটি পৌরসভা এই খেলায় অংশ গ্রহণ করে। খেলায় কাইচাইল ইউনিয়ন ফুটবল একাদশ কে ১-০ গোলে হারিয়ে নগরকান্দা পৌরসভা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলায় ধারা ভাষ্যকার হিসেবে ছিলেন, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব সাংবাদিক বেলায়েত হোসেন লিটন ও সাহিন রেজা।।