শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

সিরাজগঞ্জের সলঙ্গায় পৃথক অভিযানে আটক ৪

জাগো ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২২, ০৩:২১ পিএম
কপি হয়েছে!

সিরাজগঞ্জের সলঙ্গায় পৃথক দুটি অভিযান চালিয়ে ১৮ কেজি গাজা ও ২৯৬ বোতল ফেন্সিডিল সহ ৪ মাদক কারবারী কে আটক করেছে র‍্যাব-১২ এর সদস্যরা।

মঙ্গলবার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল গোলকপুর গ্রামে এবং রামারচর মহাসড়কের পাশে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- সলঙ্গার গোলকপুর গ্রামের মৃত- আব্দুল জলিল শেখের ছেলে মোঃ আশাদুল শেখ (২৫), কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার ফারাকপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জসীম আলী (২৭), মৃত কামাল উদ্দিনের ছেলে শাহ জামাল (৪০) এবং বারদাগ গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে মোস্তাকিন (১৯)।

র‍্যাব ১২ এর সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজা ও ফেন্সিডিল সহ ৪ মাদক কারবারী কে আটক করা হয়। উদ্ধারকৃত আলামত সহ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।