শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

সাভারে লিচুর দাম সহনীয় পর্যায়ে থাকায় ক্রেতাদের সন্তুষ্টি

জাগো ডেস্ক
প্রকাশ: ২৫ মে ২০২২, ১২:৫৫ পিএম
কপি হয়েছে!

সাভারের বাজারে উঠতে শুরু করেছে গ্রীষ্মকালীন মৌসুমি ফল লিচু। তবে পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা বলছেন, প্রচুর পরিমাণ আমদানির কারণে লিচুর দাম আর লাভের অঙ্ক দুটোই কমে গেছে তাদের। তবে এতে খুশি ক্রেতারা।

ব্যবসায়ীরা বলছেন, দেশের বিভিন্ন অঞ্চলে এখন গাছে গাছে ঝুলছে দেশী ও বোম্বাই জাতের লিচু। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর লিচুর ফলন হয়েছে ভাল। মৌসুমি সুস্বাদু এই ফলটি উৎপাদন বেশি হওয়ায় এবার প্রতি হাজার লিচু পাইকারি বিক্রি হচ্ছে দুই হাজার টাকায়।

আর বাজারে ওঠার পর ১শ’ লিচু খুচরা বিক্রি হচ্ছে আকারভেদে ২শ’ বিশ থেকে আড়াইশো টাকায়। আমদানি বেশি হওয়ায় লিচুর দাম কিছুটা কম হলেও সীমিত লাভের দেখা পাচ্ছেন ব্যবসায়ীরা।

অন্যদিকে, দাম সহনীয় পর্যায়ে থাকায় ক্রেতারা কিনে স্বস্তি পাচ্ছেন মৌসুমি এই ফলটি।