শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ফরিদপুরের নগরকান্দায় গৃহবধূ ধর্ষনের চেষ্টার অভিযোগ

জাগো ডেস্ক
প্রকাশ: ২৫ মে ২০২২, ০৭:২১ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের নগরকান্দায় গৃহবধূকে জোর পূর্বক ধর্ষনের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার চরযোশরদী ইউনিয়নের নিখোঁরহাটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঐ গৃহবধূ বাদী হয়ে নগরকান্দা থানায় মামলা দায়ের করেছে।

অভিযোগে জানাগেছে মঙ্গলবার দুপুরে ঐ গৃহবধূ ছাগলের জন্য বাড়ীর পাশে পাট ক্ষেতে ঘাস আনতে যায়। এ সময় প্রতিবেশী হাশেম মোল্যার ছেলে মনির মোল্যা তাকে ঝাপটে ধরে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করে। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে মনির মোল্যা পালিয়ে যায়।

গৃহবধূ জানান, আমি ছাগলের জন্য ঘাস আনতে বাড়ীর পাশে পাটক্ষেতে যাই। হঠাৎ মনির এসে আমাকে ঝাপটে ধরে আমাকে ধর্ষনের চেষ্টা চালায়। আমি চিৎকার দিলে প্রতিবেশীরা আমাকে উদ্ধার করে।

বুধবার নগরকান্দা থানা অফিসার ইনচার্জ হাবিল হোসেন জানান, ভিকটিম নিজেই অভিযোগ দিয়েছে। ঘটনার পর মনির পলাতক রয়েছে। অভিযুক্তকে  গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।