শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ত্রিশালে জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

জাগো ডেস্ক
প্রকাশ: ২৫ মে ২০২২, ০৮:০০ পিএম
কপি হয়েছে!

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালে ‘বিদ্রোহীর শতবর্ষ’ প্রতিপাদ্যকে মূলমন্ত্র হিসেবে ধারণ করে কবির ১২৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বুধবার (২৫ মে) বিকাল ৩.০০ ঘটিকায় ময়মমসিংহে জেলা প্রশাসনের আয়োজনে ত্রিশাল উপজেলার দরিরামপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো: আশরাফ আলী খান খসরু এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাবিহা পারভীন।

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান (পিপিএম, সেবা), জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ইউসুফ খান পাঠান, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এর বাংলা বিভাগের প্রফেসর ড. এ.কে.এম শামসুদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মো: আকতারুজ্জামান।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবন্দ, নজরুল অনুরাগী ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক কর্মীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।