শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
ক্রীড়াঙ্গন

ডিমলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ চ্যাম্পিয়ন নাউতারা ইউনিয়ন

জাগো ডেস্ক
প্রকাশ: ২৬ মে ২০২২, ০৮:৫০ এএম
কপি হয়েছে!

নীলফামারীর ডিমলা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক অনূর্ধ্ব-১৭) উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫শে মে) ডিমলা ইসলামিয়া কলেজ মাঠে বিকালে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার নির্ধারিত সময়ে দু’পক্ষের কেউ কোন গোল করতে পারেনি। পরে ট্রাইবেকারে ডিমলা ইউনিয়ন পরিষদকে ১-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে নাউতারা ইউনিয়ন পরিষদ। পরে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরুস্কার বিতরণ করেন অতিথিরা। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নীরেন্দ্রনাথ রায়, উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) সেকেন্দার আলী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা লাইছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল হক সরকার (মিন্টু), প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুল আলম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার প্রমুখ।
এই টূর্ণামেন্টে উপজেলার ১০ ইউনিয়নের মোট ১০ টি দল অংশ গ্রহণ করে।