শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

কুমিল্লার মনোহরগঞ্জে বোরো’র বাম্পার ফলন

জাগো ডেস্ক
প্রকাশ: ২৬ মে ২০২২, ১১:৩২ এএম
কপি হয়েছে!

জেলার মনোহরগঞ্জ উপজেলায় চলতি বছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। বাম্পার ফলনে কৃষকরা খুশি।
উপজেলার দিশাবন্দ গ্রামের প্রবীণ কৃষক মো. আব্দুল কাইয়ুম বাসসকে বলেন, আমি গত কয়েক বছরের চেয়ে এবছর বেশি জমিতে বোরো ধান রোপণ করেছি। তিন একর জমিতে প্রায় ৩০০ মণ ধান হবে বলে আশা করি। ঝড়-বৃষ্টি না হওয়ায় এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমান সরকার কৃষকবান্ধব হওয়ায় কৃষকরা অতীতের তুলনায় ধান চাষের প্রতি আগ্রহী হচ্ছে।
একই এলাকার ধানচাষি শফিকুল ইসলাম জানান, এবার ৬ বিঘা জমিতে বোরো ধানের চাষ করেছি। গত বোরো মৌসুমে ৫ বিঘা জমিতে ধান চাষ করে ছিলাম। এবার আবহাওয়া অনুকূলে থাকায় ধানও খুব ভালই হয়েছে। প্রতিটি শীষ ক্ষেতে সোনার মত জ্বলছে। বাজারে ভাল দাম পেলে লাভবান হতে পারবো।
উপজেলার সরশপুর এলাকার বর্গাচাষি আবিদ মিয়া জানান, প্রতিবেশীর কাছে দেড় বিঘা জমি বর্গা নিয়ে হাইব্রিড ধানের চাষ করছি। এই দোলায় (মাঠে) আমার মতো ধান কারো ফলেনি। বিঘায় ২৫ মন ধানের আশা করছি। প্রতিদিন আসি আর ধান কাটার স্বপ্ন দেখি। ধানের বাজার ভাল পেলে বাকি দিনগুলি মোটামুটি ভালই চলে যাবে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সুজন কুমার ভৌমিক বাসসকে জানান, ২০২১-২০২২ অর্থবছরে উপজেলার কৃষি প্রণোদনা ও পূর্নবাসন কর্মসূচির আওতায় সাড়ে ৩ হাজার কৃষকের প্রত্যেককে ২ কেজি করে হাইব্রিড বোরো ধানের বীজ দেয়া হয়। ১ হাজার ১৯৫ জন কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ করেছি। উপজেলায় চলতি বছর বোরো ধানের উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে তিনি আশা প্রকাশ করেন।