শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

দাগনভূঁঞায় মাদকসহ পাঁচ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জাগো ডেস্ক
প্রকাশ: ২৬ মে ২০২২, ০৭:৫৫ পিএম
কপি হয়েছে!

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।

বুধবার (২৫মে) বিকাল ৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে মধ্যম চন্ডিপুর নজু মিয়ার বাড়ি সংলগ্ন কামু ভূঞা গামী কাঁচা রাস্তার উপর অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেফতার করে দাগনভূঁঞা থানা পুলিশ।
এসময় তাদের কাছে থেকে ৬০ পিস ইয়াবা, ১ পিস ফেন্সিডিল, ১ পিস বিয়ার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, নোয়াখালী জেলার সেনবাগ থানার গোপালপুর গ্রামের আব্দুল হাই এর ছেলে রবিউল হোসেন ওরফে ছোটন(৩৫),

নোয়াখালী জেলার সেনবাগ থানার বড়চারিগাও গ্রামের জামাল উদ্দিনের ছেলে মোঃ রনি(৩৭),

নোয়াখালী জেলার সেনবাগ থানার নবীপুর গ্রামের মৃত আব্দুর রবের ছেলে নুর হোসেন(৪৫),

নোয়াখালী জেলার সেনবাগ থানার দেবিসিংহপুর গ্রামের মৃত সফিউল্লার ছেলে জিল্লুর রহমান ওরফে রাজু(৩৪),

ফেনী জেলার দাগনভূঁঞা থানার পশ্চিম চন্ডিপুর গ্রামের মোঃ দুলালের ছেলে আবু বক্কর ছিদ্দিক(২৫)।

দাগনভূঁঞা থানার ওসি মোঃ হাসান ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে আজকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।