শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ঠাকুরগাঁওয়ে ২০২২-‘২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা

জাগো ডেস্ক
প্রকাশ: ২৬ মে ২০২২, ০৭:৫৭ পিএম
কপি হয়েছে!

ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়ন পরিষদের ২০২২-‘২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় রাজাগাঁও ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে এই বাজেট ঘোষণা করা হয়।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খাদেমুল ইসলামের সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট অরুণাংশু দত্ত টিটো। বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খাদেমুল ইসলাম।

এ সময় তিনি জানান, ২০২২-২৩ অর্থবছরে বাজেটে আয় ধরা হয়েছে ৬৪ লাখ ২৬ হাজার ৬০০ টাকা এবং ব্যায় ধরা হয়েছে ৬৩ লাখ ৬৮ হাজার ৩০০ টাকা। বাজেটে কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যকে গুরুত্ব দেয়া হয়েছে।

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর সফিকুল আলম, রাজাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্র নাথ ঝাঁ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য, শিক্ষক, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ।