শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

মসিকের ১কোটি টাকার ড্রেনের কাজ উদ্বোধন

জাগো ডেস্ক
প্রকাশ: ২৭ মে ২০২২, ০১:১৩ পিএম
কপি হয়েছে!
ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর ৪ নং ওয়ার্ডে প্রায় ১ কোটি টাকা ব্যায়ে ৩৭০ মিটার আরসিসি পাইপ ড্রেন এর নির্মাণকাজ উদ্বোধন করেছেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
সড়ক, ড্রেন ও অবকাঠামো উন্নয়নসহ নাগরিক সেবা উন্নতকরণ প্রকল্পের আওতায় আজ বেলা ১১ টায় সানকিপাড়া সিনেমা হল থেকে এস এ সরকার রোড পর্যন্ত এই আরসিসি পাইপ ড্রেন এর নির্মাণ উদ্বোধন করেন মেয়র।
এ সময় মেয়র বলেন, আমাদের দৃষ্টি উন্নয়নের দিকে। একটি টেকসই ও আধুনিক নগরী নির্মাণে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সমস্ত নগরীব্যাপী সড়ক, ড্রেন সহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন চলমান আছে। এসব কাজ শেষ হলে নগরবাসী দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করতে পারবেন।
উদ্বোধনকালে মসিকের প্যানেল মেয়র ০২ ও ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মাহবুবুর রহমান, ৪,৫ও৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিল শাম্মী আক্তার মিতু, সহকারী প্রকৌশলী জীবন কৃষ্ণ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।