শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
গণমাধ্যম

সাবেক প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তী মারা গেছেন

জাগো ডেস্ক
প্রকাশ: ২৭ মে ২০২২, ০২:২০ পিএম
কপি হয়েছে!

সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন ও সমবায়বিষয়ক সম্পাদক গৌতম চক্রবর্তী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তার বাড়ি টাংগাইলের নাগরপুর উপজেলা সদরে চৌধুরী বাড়ি এলাকায়।

হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার দুপুর ১টা ৩০ মিনিটে এভারকেয়ার হাসপাতালে তিনি মারা যান। এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

গৌতম চক্রবর্তী এর আগে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

পারিবা‌রিক সূ‌ত্রে জানা গেছে, গৌতম চক্রবর্তীর মরদেহ টাঙ্গাইলের নাগরপুরের নিজ বাড়িতে নিয়ে আসা হবে। পরে তার অন্ত্যেষ্টিক্রিয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

গৌতম চক্রবর্তীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন টাংগাইল-৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু সহ নাগরপুর-দেলদুয়ারের সকল রাজনৈতিক দলের নেত্ববৃন্দ, সুশীল সমাজ, জনসাধারণ। এছাড়াও পৃথকভাবে বিএনপির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বার্তা দিয়েছেন।

উল্লেখ্য, এ্যাডভোকেট গৌতম চক্রবর্তী ১৯৯৬ ও ২০০১ সালে টাঙ্গাইল-৬ আসন থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপির কেন্দ্রীয় ক‌মি‌টির পল্লী উন্নয়ন ও সমবায়বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র সহ সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন।