শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ফরিদপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

জাগো ডেস্ক
প্রকাশ: ২৮ মে ২০২২, ০৩:৫৪ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের নগরকান্দায় তারিকুল শেখ (২২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নগরকান্দা থানার এস আই গোলাম কিবরিয়া লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত তারিকুল শেখ উপজেলার তালমা ইউনিয়নের শাকপালদিয়া মধ্য পাড়া গ্রামের দেলোয়ার শেখের ছেলে।

ঘটনাটি (২৭ মে) শুক্রবার রাত সাড়ে ১০ টায় ঘটে। নিহতের পরিবারের দাবি তারিকুল আত্মহত্যা করেছে।

জানাযায়, নিহত তারিকুল শেখের সাথে গত ৭ মাস পূর্বে একই গ্রামের মিলন শেখের মেয়ে সুমী আক্তারের (১৯) পারিবারিক ভাবে বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর থেকেই তাদের দুজনের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। এরই এক পর্যায়ে শুক্রবার রাতে তারিকুল বাড়ির পাশের একটি পরিত্যক্ত ঘরের আড়ের সাথে গলায় রশি নিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করছে নিহতের পরিবার।

ঘটনার খবর পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠায়।

শনিবার ফরিদপুরের নগরকান্দা থানার অফিসার ইনচার্জ হাবিল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে ও ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।